জাতীয়

নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে: মওদুদ

নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে: মওদুদ
নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে: মওদুদ

একাদশ জাতীয় সংসদে যোগ দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মওদুদ আহমেদ বলেন, আমরা একাদশ জাতীয় সংসদকে অবৈধ বলেছিলাম। সে জন্য উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করিনি।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের ২৯৯টি আসনে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে হামলার শিকার হয়েছেন। মারাও গেছেন। এই সংসদে যোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন নেতা-কর্মীরা। অনেকের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। এ বিভ্রান্তি দূর করতে না পারলে আমরা জাতীয়ভাবে এগিয়ে যেতে পারব না।’

বিএনপির এই নেতা বলেন, আজ না হোক কাল, খালেদা জিয়া মুক্ত হবেন, তিনি বেরিয়ে আসবেন। কিন্তু তিনি এখন আমাদের নেতৃত্ব দিতে পারছেন না। এখন আমাদের প্রয়োজন সব ক্ষেত্রে ঐক্য বজায় রাখা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ