জাতীয়

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ঢাকা-টোকিও অঙ্গীকার

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ঢাকা-টোকিও অঙ্গীকার
সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ঢাকা-টোকিও অঙ্গীকার

বাংলাদেশ ও জাপান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা পুনর্ব্যক্ত করেছে। গতকাল টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর জাপানী সমকক্ষ শিনজো আবের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় এ কথা বলা হয়।

দ্বিপক্ষীয় আলোচনা শেষে আজ বিকেলে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এক ব্রিফিংয়ে বলেন, ‘দুই নেতা সন্ত্রাসবাদ ও সহিংস চরম পন্থার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভাষণের লেখক মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও জাপান বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক একটি কৌশলগত পর্যায় নিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার জন্য শিনজো আবের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশে একটি দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট খোলারও প্রস্তাব দেন।

এ বিষয়ে ইতিবাচক জবাব দিয়ে শিনজো আবে বলেন, দুই দেশের কর্মকর্তারা এ ব্যাপারে আলোচনা করবেন। জাপানের প্রধানমন্ত্রী তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

শেখ হাসিনা ২০২০-২১ সালে যে মুজিব বর্ষ উদযাপিত হতে যাচ্ছে তাতে যোগদানের জন্য জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শিনজো আবে আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ