জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে উন্নত ভবিষ্যৎ উপহার দেবো: কাদের

শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে উন্নত ভবিষ্যৎ উপহার দেবো: কাদের
শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে উন্নত ভবিষ্যৎ উপহার দেবো: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,' প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে আমরা উন্নত ভবিষ্যৎ উপহার দেবো।' বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন।

তিনি বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে আমরা সোনার বাংলা গড়বো। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করবো। টিম ওয়ার্কের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে পারবো। উন্নয়নের মহাসড়কে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরও যাবো। বাংলাদেশকে আমরা একটা 'বেটার ফিউচার' উপহার দেবো। আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা উন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবো।' পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা দেশের সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, 'আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণ ও আমাদের পার্টির নেতা-কর্মীসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।'

তিনি আরও বলেন, ;সকাল থেকেই অঝোর বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা এসেছেন। এবার মুসলিম বিশ্বসহ ইউরোপ-আমেরিকা আমাদের প্রতিবেশি দেশ ভারতসহ প্রায় সব দেশের কূটনীতিকগণ এখানে এসেছিলেন। আমরা আমাদের নেত্রীর পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছি। পার্টির নবনির্মিত কার্যালয়ে তাদের স্বাগত জানিয়েছি।'

ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানান, 'বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়েছে। এবারকার মতো এত স্বস্তিতে মানুষ কখনো ঘরে ফিরতে পারেনি। এবার একটা উৎসাহ-উদ্দীপনা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এবং নিরাপদে মানুষ বাড়িতে ফিরে গেছে। আমি আশা করি এবং বিশ্বাস করি ঈদের পরও তারা স্বস্তিতেই কর্মস্থলে ফিরে আসবেন এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন।'

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের চলার পথ জাতীয় সম্মেলনও খুব দূরে নয়। দলকে আরও সুসংগঠিত, আরও স্ট্রিমলাইন, আরও স্ট্রংগার আরও মর্ডান করবো। একটা শক্তিশালী টিমওয়ার্ক গঠন করবো শেখ হাসিনার নেতৃত্বে।'

শুভেচ্ছা বিনিময় অনষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ মহানগর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী শুভেচ্ছা বিনিময় অুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ