জাতীয়

তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত: ফখরুল

তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত: ফখরুল
তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত: ফখরুল

তারেক রহমানকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে 'রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত' বলে মন্তব্য করেছে বিএনপি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর রোববার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং তার এ মন্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটে। এটা সুস্থ রাজনীতির জন্য কখনও কাম্য নয়। এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, এ ধরনের মন্তব্য থেকে প্রধানমন্ত্রীর বিরত থাকা উচিত।

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২১ আগস্টের হামলায় আইভি রহমানসহ ২৮ জন নিহত হন। শতাধিক মানুষ আহত হন। শুধু ২১ আগস্ট নয়, ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গেও যুক্ত তারেক রহমান। এসব ব্যক্তির জন্য অনেকের মায়াকান্না দেখছি। আমরা যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছি। তবে ওরা অনেক টাকার মালিক। সব সময় চেষ্টা করে ঝামেলা সৃষ্টি করার। আমি সেখানে গেলেও ঝামেলা সৃষ্টি করতে চায়। আজ হোক কাল হোক একদিন না একদিন তার শাস্তি কার্যকর হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ