জাতীয়

ইউএই’র খাদ্য নিরাপত্তা প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
সংযুক্ত আরব আমিরাতকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি পারস্পরিক স্বার্থে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। ইউএই’র খাদ্য নিরাপত্তা প্রতিমন্ত্রী মরিয়ম আল মেইহরি গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘বাংলাদেশ এসব অঞ্চলে ইউএই’র বিনিয়োগকে স্বাগত জানাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রুত শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি এবং এখানে অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, উদ্যোক্তারা এসব অঞ্চলে নিজস্ব পছন্দ অনুযায়ী শিল্প স্থাপন করতে পারবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ইউএই’র উদ্যোক্তাদের প্রতি এসব অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনেরও আহ্বান জানান। প্রেস সচিব বলেন, ইউএই’র প্রতিমন্ত্রী বাংলাদেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

তিনি বাংলাদেশ থেকে উদ্বৃত্ত খাদ্য আমদানি করতে তার দেশের গভীর আগ্রহের কথা জানান।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী সংক্ষেপে শস্যের বহুমুখীকরণের মাধ্যমে খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতার কাহিনী বর্ণনা করেন।

তিনি একবার থেকে বছরে তিনবার ধান চাষ এবং কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির ফলে বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিজ্ঞানীরা লবণাক্ততা, বন্যা ও খরাসহিষ্ণু জাতের ধানসহ বিভিন্ন জাতের ফসলের উদ্ভাবন করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ