জাতীয়

বিএনপির মুখে বিচারহীনতার কথা শোভা পায় না: ওবায়দুল কাদের

বিএনপির মুখে বিচারহীনতার কথা শোভা পায় না: ওবায়দুল কাদের
বিএনপির মুখে বিচারহীনতার কথা শোভা পায় না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিচারহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছিল বিএনপি। যে দল দুর্নীতিতে চ্যাম্পিয়ন। যে দলের প্রধান দুর্নীতির কারণে জেলে বন্দি। যে দলের গঠনতন্ত্র দুর্নীতির পক্ষে তৈরি করা হয়েছে, সেই দলের মুখে বিচারহীনতার সংস্কৃতির কথা শোভা পায় না।

‘বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনা সরকারের বিচারহীনতার প্রমাণ’- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের এ কথাগুলো বলেন।

বরগুনার ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেফতার হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। যারা অপরাধ করেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে। তবে সবকিছু রাতারাতি সম্ভব হয় না। অপরাধী অপরাধ করে পালিয়ে থাকার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। রিফাত হত্যায় কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় আওয়ামী লীগের সদস্য সংগ্রহের জন্য জেলা-উপজেলায় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, আমরা সদস্য সংগ্রহ শুরু করে দিয়েছি। নতুন সদস্য সংগ্রহ করা হবে, আর যারা আগে আছেন তাদের নবায়ন করতে হবে। পার্টির সভাপতির নির্দেশক্রমে আমি সব জেলা-উপজেলার নেতাদের সদস্য সংগ্রহ ও নবায়ন বই সংগ্রহ করার নির্দেশনা দিচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, বিগত নির্বাচনে অনেক নবীন কাজ করেছে। এবার আওয়ামী লীগের নির্বাচনে যারা অংশ নিয়েছে তাদের সদস্য করব। অন্য দলের কাউকে সদস্য করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। তবে যুদ্ধাপরাধীদের ছেলে- এসব বিষয় স্ট্রিক্টলি দেখা হবে। সে কি করত, তার কোনো ক্রিমিনাল অফেন্স আছে কি না, কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যুক্ত আছে কি না, সেটাকে আমরা মূল বিবেচনায় নেব।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তিন বছরের মধ্যে আওয়ামী লীগের সম্মেলন করার নিয়ম। গঠনতন্ত্র মেনেই কার্যক্রম চলছে এবং এ বছরের মধ্যেই সম্মেলন হবে।

ছাত্রলীগের সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের ব্যাপারে আমাদের চারজন সহকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। ছাত্রলীগ সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান দায়িত্বপ্রাপ্তরা তার জবাব দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, আনোয়ার হোসেন প্রমুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ