জাতীয়

জাতীয় সংসদে আজ বাজেট পাস হচ্ছে

জাতীয় সংসদে আজ বাজেট পাস হচ্ছে
জাতীয় সংসদে আজ বাজেট পাস হচ্ছে

আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ রবিবার পাস হবে। বাজেট পাস হলে সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে। রবিবার সকাল ১০টায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পুনরায় শুরু হয়েছে।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী এনে অর্থবিল ২০১৯ শনিবার জাতীয় সংসদে পাস হয়েছে। অর্থবিল ২০১৯ সংসদে পাশের জন্য অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী উপস্থাপন করেন। এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শারীরিক অসুস্থতার কারণে অর্থবিল জাতীয় সংসদে উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অনুমতি দিতে স্পিকারের কাছে আবেদন করেন। স্পিকার তার আবেদন মঞ্জুর এবং প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রীর পক্ষে বিল উপস্থাপনের অনুমতি দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এটি ভোটে দেন এবং কণ্ঠভোটে অর্থবিল পাস হয়।

প্রসঙ্গত, নতুন অর্থবছর ২০১৯-২০ এর জন্য ১৩ জুন ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এরপর সংসদে ২৭০ জন সদস্য এতে আলোচনায় অংশ নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ