জাতীয়

বিমানের প্রথম হজ-ফ্লাইট আজ

বিমানের প্রথম হজ-ফ্লাইট আজ
বিমানের প্রথম হজ-ফ্লাইট আজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট আজ জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্মকর্তারা জানান, সকাল সোয়া ৭টায় ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে প্রথম হজ্জ ফ্লাইটটি(বিজি- ৩০০১) ঢাকা ছাড়বে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানাবেন। এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

বিমান এ বছর ৬৩,৫৯৯ জন হজ্জযাত্রী পরিবহন করবে।যা মোট হজ্জযাত্রীর অর্ধেক।অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস।৬ জুলাই থেকে এই এয়ারলাইনস হজ্জ ফ্লাইট শুরু করবে।

এবছর প্রথম বাংলাদেশী কিছু হজ্জযাত্রীর ইমিগ্রেশনের কাজ ঢাকায় সম্পন্ন হবে। দুই মাস ব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ৩০৪ ‘ডেডিকেটেড’ এবং ৬১টি শিডিউল ফ্লাইট।

৪ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ‘প্রি-হজ’-এ মোট ১৮৯ টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১৫৭ এবং শিডিউল ৩২)। পোস্ট-হজে ১৪৭ টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ডেডিকেটেড-১৪৭ এবং শিডিউল ২৯) এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা এবং ঢাকা-মদিনা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এবছর যথাক্রমে ১৯ টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ