জাতীয়

শেখ হাসিনার ট্রেনে হামলার মামলা বানোয়াট: মির্জা ফখরুল

শেখ হাসিনার ট্রেনে হামলার মামলা বানোয়াট: মির্জা ফখরুল
শেখ হাসিনার ট্রেনে হামলার মামলা বানোয়াট: মির্জা ফখরুল

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (তৎকালীন বিরোধীদলীয় নেতা) ট্রেনবহরে হামলার মামলাকে ‘সম্পূর্ণ বানোয়াট ও সাজানো’ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে নিজ দলীয় লোকদের দিয়েই ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু সৃষ্টি করা হয়েছিল, যা সর্বজনবিদিত। রাজনৈতিক ষড়যন্ত্রে আওয়ামী লীগের জুড়ি মেলা ভার।’

বুধবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই মামলায় ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আদালতের এ রায়ে বুধবার এক বিবৃতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দীর্ঘ ২৪ বছর পর এই রায় ঘোষণায় প্রমাণিত হয় যে, সরকারের ক্রমপ্রসারমান ফাঁসির দড়ি এখন বিএনপির নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিসহ বিরোধীদল-মত নিশ্চিহ্নকরণে নাৎসিবাদী আয়োজনের নগ্ন বহিঃপ্রকাশ আজকে সরকারের নির্দেশে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রায়।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের ওপর অব্যাহত জুলুমের পরেও বিএনপিকে নিস্তেজ তো করা যায়ইনি বরং জনসমর্থনের বিপুল বৃদ্ধিতে সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়েছে। কাণ্ডজ্ঞান লোপ পেয়ে এখন বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন কায়দায় দুনিয়া থেকে নির্মূলে সর্বশক্তি নিয়োগ করেছে।’

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছর পর এই রায় ঘোষণার ঘটনা শুধু হাস্যকরই নয়, এটি একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যানেরই অংশ, বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ