জাতীয়

লোভে পড়ে পুঁজিবাজারে সব টাকা বিনিয়োগ করবেন না: প্রধানমন্ত্রী

লোভে পড়ে পুঁজিবাজারে সব টাকা বিনিয়োগ করবেন না: প্রধানমন্ত্রী
লোভে পড়ে পুঁজিবাজারে সব টাকা বিনিয়োগ করবেন না: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কীভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোভে পড়ে পুঁজিবাজারে সব টাকা বিনিয়োগ না করতে পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিনিয়োগ শিক্ষা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে এ পরামর্শ দেন তিনি।

কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন বা যারা খরচ করেন, তাদের একটা অনুরোধ করব- আপনারা যখন বিনিয়োগ করতে যান বা খরচ করতে যান, যে টাকা উপার্জন করেন তার সবটুকু খরচ করে ফেলবেন না। জেনেবুঝে বিনিয়োগ করবেন। কিছু টাকা জমা রেখে তার পর বিনিয়োগ করবেন।

লোভে পড়ে সব টাকা বিনিয়োগ না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনেক সময় দেখা যায়, যতটুকু লাভ পাওয়া গেলে, আরও বেশি পাওয়ার লোভে সবটুকু খরচ করে ফেলে শেষে শূন্য হয়ে যেতে হয়। সেটি যেন না হয়। এ জন্য যাই উপার্জন করুন, কিছু হাতে রেখে জমা রাখবেন, কিছু খরচ করবেন। তা হলে আমার মনে হয় আপনাদের আয় স্থিতিশীল থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সংস্কার করে পুঁজিবাজারে জবাবদিহি নিশ্চিত করা হয়েছে। যতবেশি মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করবে, ততবেশি শিল্পায়ন ত্বরান্বিত হবে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) যৌথভাবে এ আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে।

৮-১১ জুলাই চার দিনব্যাপী এ কনফারেন্সে জাপান, নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ ৯ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ