জাতীয়

স্বল্পগতির যানের জন্য আলাদা লেন বানাতে বললেন প্রধানমন্ত্রী

স্বল্পগতির যানের জন্য আলাদা লেন বানাতে বললেন প্রধানমন্ত্রী
স্বল্পগতির যানের জন্য আলাদা লেন বানাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মহাসড়কগুলোতে ধীরগতির যান চলাচলের জন্য আলাদা লেন ও মহাসড়কে বাস বে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া জাতীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের সড়কগুলো পর্যায়ক্রমে প্রশস্ত ও পুরু করা এবং পুরনো সরু সেতু ভেঙে পুনরায় নতুন করে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (৯ জুলাই) একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, শুধু দ্রুতগতির গাড়ি মানুষ মেরে ধুলা উড়িয়ে চলে যাবে তা সম্ভব নয়। রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি, যেন সব সড়কে নিরাপত্তার সঙ্গে চলতে পারে। এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা।

তিনি বলেন, মহাসড়কে আলাদা স্বল্পগতির লেন করা হবে। বিশ্রামাগারও থাকতে হবে। সরু সেতুগুলো ভেঙে বড় করা হবে। বেসরকারি উদ্যোক্তারা যেন দোকান বা টয়লেট নির্মাণ করতে পারেন সেজন্য জমি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ