জাতীয়

দ. কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আসছেন বিকেল

দ. কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আসছেন বিকেল
দ. কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আসছেন বিকেল

তিন দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আজ শনিবার ঢাকায় আসছেন। তিনি বাংলাদেশের পর তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণের লক্ষ্যে লি এই সফর করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে অভ্যর্থনা জানাবেন। আজই তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় অবস্থানরত কোরিয়ান কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আগামীকাল রবিবার সকালে সাভারে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

এরপর তিনি সাভারের ইপিজেড-এ ইয়াঙ্গুন হাইটেক সুয়েটার ওয়ার এবং ঢাকার মুগদায় এডভান্স নার্সিং এডুকেশন এন্ড রিসার্স পরিদর্শন করবেন।

একই দিন বিকেল সোয়া ৪টায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকের পর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের কথা রয়েছে। এর আগে দুপুরে লি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করবেন। সন্ধ্যায় তিনি হোটেল প্যান পেসিফিক সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দিবেন।

সোমবার ঢাকা ত্যাগের পূর্বে প্রধানমন্ত্রী লি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ঐদিন রাত ১১টায় তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ