জাতীয়

খালেদার মুক্তির দাবি

১৮, ২০ ও ২৫ জুলাই তিন বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশ

১৮, ২০ ও ২৫ জুলাই তিন বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশ
১৮, ২০ ও ২৫ জুলাই তিন বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশ

কারাবন্দি চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীর শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১৮ জুলাই বরিশাল, ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনা সমাবেশ করবে দলটি।

শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের এসব তারিখ ঘোষণা করেন।

এরআগে, দেড় ঘণ্টা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ৩০ জুলাইয়ের মধ্যে বাকি বিভাগীয় শহগুলোর সমাবেশের তারিখ ঠিক করা হবে।

স্থায়ী কমিটির বৈঠক উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিম রহমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ