জাতীয়

সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা

সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা
সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা

সাবেক রাষ্ট্রপতি, একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ দ্বিতীয় এ নামাজে জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, আব্দুস সোবহান গোলাপ, মাহবুব-উল আলম হানিফ, শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, কর্নেল (অব.) ফারুক খান, এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, ফজলে নূর তাপস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এরশাদের ছোটভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, পীর ফজলুর রহমান, বিএনপি দলীয় সংসদ সদস্য জিএম সিরাজ এবং জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে মরহুমের কফিনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব, স্পিকারের পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও অন্যান্য হুইপবৃন্দ এবং আওয়ামী লীগের পক্ষে দলের সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া জাতীয় পার্টির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও অন্যান্য নেতৃবৃন্দ এরশাদের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত অসুস্থায় ভুগছিলেন।

শ্রদ্ধা জানানো শেষে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে। এখানে বিকেল ৩টা পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য রাখা হবে। এরপর বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ পুনরায় সিএমএইচ’র হিমঘরে রাখা হবে।

মঙ্গলবার সকালে হেলিকপ্টারে তাকে রংপুরে নিয়ে যাওয়া হবে। সকাল সাড়ে ১০টায় রংপুর ঈদগাহ মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আবার হেলিকপ্টারে ঢাকায় নিয়ে এসে বাদ জোহর সেনা কবরস্থানে দাফন করা হবে।

রোববার থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের জন্য শোক বই খোলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ