জাতীয়

হুসেইন মুহম্মদ এরশাদের কফিন রংপুরে নেয়া হয়েছে

হুসেইন মুহম্মদ এরশাদের কফিন রংপুরে নেয়া হয়েছে
হুসেইন মুহম্মদ এরশাদের কফিন রংপুরে নেয়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কফিন রংপুরে নেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার কফিন নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রংপুরের উদ্দেশ্যে ঢাকা তেজগাঁও বিমান বন্দর ছেড়ে যায়।

কফিনের সাথে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু।

আজ বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা শেষে তার কফিন হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হবে।

আজ বাদ আসর সেনাবাহিনীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ