জাতীয়

৪০তম বিসিএসের ফলাফল আজ

৪০তম বিসিএসের ফলাফল আজ
৪০তম বিসিএসের ফলাফল আজ

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার দেয়া হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র। এজন্য দুপুরে কমিশন সভা আহবান করা হয়েছে। এ বছরের ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার আর কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। এই পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯.৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ