জাতীয়

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী মাসে ঢাকা সফর করবেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে বলেন, ‘তিনি (জয়শঙ্কর) ২০ ও ২১ আগস্ট এক শুভেচ্ছা সফরে ঢাকায় আসতে পারেন।’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, জয়শঙ্কর ইতোমধ্যেই তার বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ডাকা ও নয়াদিল্লি তার এ সফর চূড়ান্ত করার কাজ করছে।

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সম্প্রতি দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ঢাকা সফরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গত মাসে পঞ্চম কনফারেন্স অন ইন্টারেকশন এন্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া (সিআইসিএ)’র ফাঁকে ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাতে জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে জয়শঙ্কর আশ্বাস দেন যে তিনি তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ