জাতীয়

যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা
যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

যুক্তরাষ্ট্রে দুইটি পৃথক পৃথক গুরুতর গুলিবর্ষণে অন্তত ২৯ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, 'এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহিওতে ১৩ ঘণ্টার ব্যবধানে দুইটি মারাত্মক গুলিবর্ষণের ঘটনায় ২৯ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হওয়ায় আমি অত্যন্ত মর্মাহত।'

তিনি বলেন, 'বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই বর্বরোচিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।' সন্ত্রাসীদের কোনো বর্ণ, জাতি বা ধর্ম নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী।'

তিনি আরও বলেন, 'আমার প্রিয় বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার শিকার হন। আমি নিজেও আমার জীবনে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি।'

প্রধানমন্ত্রী ট্রাম্পের কাছে এবং তার মাধ্যমে বন্ধু-প্রতিম মার্কিন জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন বলেন, 'আপনাদের সকলের জন্য বিশেষ করে শোক-সন্তপ্ত পরিবারবর্গের জন্য আমাদের সহমর্মিতা ও প্রার্থনা রইল। এই মর্মান্তিক ও কঠিন সময়ে আমরা আপনাদের পাশে রয়েছি এবং আমাদের দুই দেশ ও এর বাইরে যে কোন ধরনের সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ মোকাবেলায় আমাদের সর্বাত্মক সহায়তার প্রস্তাব করছি।'

তিনি আরও বলেন, 'এই কঠিন সময়ে আসুন আমরা ঘৃণা ও কট্টরপন্থার বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা বহুগুণ জোরদার করি এবং আমাদের গ্রহ থেকে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের হুমকি নির্মূল এবং এটিকে আগামীর প্রজন্মের জন্য আরও নিরাপদ করে গড়ে তুলতে আমাদের একযোগে কাজ করার অঙ্গীকার পুণঃব্যক্ত করি।'

শেখ হাসিনা এই দুই ঘটনায় নিহতদের আত্মার চির শান্তি এবং তাদের বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ