জাতীয়

এমপি জাহিদুরসহ ৭ জনকে দলে ফেরালো বিএনপি

এমপি জাহিদুরসহ ৭ জনকে দলে ফেরালো বিএনপি
এমপি জাহিদুরসহ ৭ জনকে দলে ফেরালো বিএনপি

ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমানসহ দলের ৭ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অনুমতি ছাড়া সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় জাহিদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন-

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মহিলা দলের সাবেক সভাপতি রেবেকা সুলতানা স্মৃতি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি তানিয়া খানম, বরগুনার বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, চান্দনাইশ উপজেলা মহিলা দল নেত্রী শাহনাজ বেগম ও কুমিল্লা উত্তর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলারা শিরিন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ