জাতীয়

খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে আইনজীবীদের মহাসমাবেশের ডাক

খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে আইনজীবীদের মহাসমাবেশের ডাক
খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে আইনজীবীদের মহাসমাবেশের ডাক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে মহাসমাবেশ করবে আইনজীবীরা। 'গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন' নামে সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আগামী সেপ্টেম্বরে এ সমাবেশ হবে। এ লক্ষ্যে

আগামী ১ সেপ্টেম্বর প্রস্তুতিসভার আয়োজন করা হয়েছে।

সংগঠনের মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে মহাসমাবেশ করবে আইনজীবীরা। আমাদের দাবি হচ্ছে ভোটারবিহীন নির্বাচনে গঠিত জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে সংসদ নির্বাচন, হাইকোর্টের সব ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চকে মোশন পাওয়ারসহ সব ধরনের মামলা শুনানির বিচারিক ক্ষমতা প্রদান।

সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব আনিছুর রহমান খান বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্তিসাপেক্ষ আইনজীবীদের তালিকা সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং নবীন আইনজীবীদের সনদপ্রাপ্তির পর থেকে পাঁচ বছর পর্যন্ত শিক্ষানবিশ ভাতা প্রদান করার জন্য স্বতন্ত্রভাবে আইনজীবী উন্নয়ন কর্পোরেশন গঠন করতে হবে। তদন্ত প্রতিবেদন ব্যতীত কোনো আইনজীবীকে গ্রেফতার করা যাবে না। সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালতে দুর্নীতি অবিলম্বে বন্ধ করে বিচারব্যবস্থা জনগণের কাছে সহজলভ্য করতে হবে।

বিচারপ্রার্থীদের সুবিধার্থে হাইকোর্টের সব ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চকে মোশন পাওয়ারসহ সব ধরনের মামলা শুনানির বিচারিক ক্ষমতা দিতে হবে। এ ছাড়া বিচার বিভাগের ওপর সরকারি হস্তক্ষেপ বন্ধ করে মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মহাসমাবেশ সফল করতে আমরা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতিসহ দেশের জেলা পর্যায়ের আইনজীবী সমিতিতে গণসংযোগ করছি।

সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ