জাতীয়

খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই: ফখরুল
খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আর কোনও বিকল্প নেই বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের দুর্ভাগ্য এমন কোনও আন্দোলন করতে পারছি না যার মাধ্যমে খালেদা জিয়াকে বের করে নিয়ে আসতে পারবো।

তিনি বলেন, আমরা জেনে গেছি আইন-আদালতের ভূমিকা কী। তারা কী করছে, আর কী করছে না। তাই সুসংগঠিত হয়ে আন্দোলনের মধ্যে দিয়ে তাকে মুক্তি করা ছাড়া কোনও বিকল্প নেই।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া যখন বিদেশে ছিলেন। তিনি নাও আসতে পারতেন। কিন্তু তিনি বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন, আদালতের সম্মুখে দাঁড়িয়েছেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা একেবারেই নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ