জাতীয়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছে ভারত-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন।

আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস জয়শঙ্কর বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকায় এটা আমার প্রথম সফর। আগামীকাল খুবই গঠনমূলক আলোচনার জন্য আমি অপেক্ষা করছি। আমাদের মধ্যে খুব ভাল ও দৃঢ় সম্পর্ক রয়েছে। উচ্চ পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে জয়শঙ্করকে স্বাগত জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। একই দিন সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. এ কে আবদুল মোমেন এবং এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাতের কথা রয়েছে।

গত ৩০ মে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এস জয়শঙ্করের এটি প্রথম বাংলাদেশ সফর। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। ৬৪ বছর বয়স্ক এ পেশাদার কূটনীতিক ১৯৭৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি সিঙ্গাপুরে ভারতের হাইকমিশনার এবং চীন ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ