জাতীয়

‘আলীগই গ্রেনেড হামলা মামলার তদন্তকে বাধাগ্রস্ত করেছিল’

‘আলীগই গ্রেনেড হামলা মামলার তদন্তকে বাধাগ্রস্ত করেছিল’
‘আলীগই গ্রেনেড হামলা মামলার তদন্তকে বাধাগ্রস্ত করেছিল’

২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই মামলার সামগ্রিক, নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসত।’ তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ওই সময় কোনো তদন্তে সহযোগিতা করেনি আওয়ামী লীগ। বরং আওয়ামী লীগই তখন ঘটনার তদন্ত ও ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করেছিল।’

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপিনেতা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘এ মামলার প্রথমে তারেক রহমানের নাম না থাকলেও পরবর্তী সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তাঁকে এখানে জড়ানো হয়েছে।’

রিজভী আরো বলেন, ‘এই মামলার সামগ্রিক, নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসত। কিন্তু তা না করে সুপরিকল্পিত নীল নকশা অনুযায়ী এ ঘটনাকে ন্যক্কারজনক কায়দায় সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করে আসছে আওয়ামী লীগ। তার বড় প্রমাণ হলো কথিত সম্পূরক চার্জশিটের নামে এই মামলায় তারেক রহমানকে জড়িয়ে ফরমায়েশি রায়ে সাজা দেওয়া।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ