জাতীয়

খাগড়াছড়িতে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ির দিঘীনালায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য বলে জানা গেছে। সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সকালে দীঘিনালা উপজেলার দুর্গম বরাদাম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভুজেন্দ্র চাকমা (৪৫), রুচিল চাকমা (২৫) ও নবীন জ্যোতি চাকমা (৩২)। নিহতরা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) স্বশস্ত্র গ্রুপের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালার বরাদাম এলাকায় ৭/৮জন সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সোমবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে যায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হয়। ১০-১৫ মিনিট গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন সন্ত্রাসীর মরদেহ, দুইটি পিস্তল ও ৮ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, নিহত তিনজনই ইউপিডিএফের কর্মী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ