জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সুরে কথা বলছে বিএনপি : কাদের

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সুরে কথা বলছে বিএনপি : কাদের
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সুরে কথা বলছে বিএনপি : কাদের

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যে সুরে কথা বলছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপিও সেই সুরে কথা বলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার প্রথম থেকে আজ পর্যন্ত যে উস্কানি দিয়ে যাচ্ছে, সেই একই সুরে কথা বলছে আমাদের দেশের একটি রাজনৈতিক দল বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রসংশা করছে। আর বিএনপি মিয়ানমারের সুরে কথা বলছে। যাতে রোহিঙ্গাদের ফেরত নিতে না হয়, নাগরিকত্ব দিতে না হয় সে জন্য মিয়ানমার যে সুরে কথা বলছে বিএনপিও সেই সুরে কথা বলছে। আমরা কূটনীতিতে পিছিয়ে নেই। মিয়ানমারের উপর আগের চেয়ে চাপ অনেক বেড়েছে যাতে তারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায়। প্রথম তো তারা নিতেই চায়নি। তাদের মনে যাই থাক এখন প্রকাশ্যে ফিরিয়ে নিতে চাচ্ছে। এটাও আমাদের সফলতা।

ওবায়দুল আরও কাদের বলেন, একটি দলের মহাসচিব গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, বলে চিৎকার করছে। বেপরোয়া চালকের মত এরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের স্বরূপ উন্মোচিত হওয়ায় এরা বেপরোয়া হয়ে উঠেছে। মিথ্যার বেসাতি করছে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনার সঙ্গে এদের সংশ্লিষ্টতা এখন প্রমাণিত। প্রচলিত আদালতে প্রমাণ হয়েছে, জনতার আদালতে প্রমাণ হচ্ছে। এরা অপরাধের শৃঙ্খলে বন্দি হয়ে যা খুশি তাই বলছে।

ওবায়দুল কাদের বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে প্রশ্ন রেখেছিলাম আজ পর্যন্ত তার কোনো জবাব পাইনি। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা হয়েছিলো, দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিলো। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধের ব্যবস্থা করা হয়েছিলো। এখানেই তো আপনাদের সংশ্লিষ্টতা প্রমাণ হয়। ৭৫ এর ১৫ আগস্টের মাস্টার মাই- জেনারেল জিয়াউর রহমান। আর ২১ আগস্টের মাস্টার মাই- জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। ১৫ আগস্টের প্রাইম টার্গেট বঙ্গবন্ধু আর ২১ আগস্টের প্রাইম টার্গেট শেখ হাসিনা। আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে।

বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, রাজনীতিতে নিজেদের সংকট নিজেরাই তৈরি করে তারা নিজেরাই সংকুচিত হচ্ছে। নিজের দলে গণতন্ত্র নেই বলে তারা আজ গণতন্ত্রের সংকট দেখছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনও ষড়যন্ত্র চলছে। আগামীতে আরও কঠিন চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। চলার পথ সহজ নয়। অনেক চক্রান্ত আছে। সম্প্রদায়িক শক্তি ও তাদের সহযোগী বিএনপিকে আমাদের প্রতিহত করতে হবে। কঠিন চ্যালেঞ্জ প্রতিরোধ করতে সাবাই ঐক্যবব্ধভাবে এগিয়ে আসুন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী জামায়াত ও তাদের লালন-পালনকারী বিএনপি যাতে বিরোধী দলে না আসতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা বিরোধী দল চাই। কিন্তু স্বাধীনতার পক্ষ্যের বিরোধী দল চাই।

কৃষিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো পেশাার চেয়ে কৃষিবিদরা বঙ্গবন্ধুর আদর্শ বেশী ধারণ করে। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশ গড়তে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংগঠনিক আফম বাহাউদ্দিন নাছিম, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাবেক মহাসচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সেলিম প্রমুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ