জাতীয়

প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজানোর নিদের্শ প্রধানমন্ত্রীর

প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজানোর নিদের্শ প্রধানমন্ত্রীর
প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজানোর নিদের্শ প্রধানমন্ত্রীর

স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় জীববৈচিত্র্য রক্ষা ও নাগরিক সুবিধা নিশ্চিত করে দেশের প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, শুধু উপজেলা নয়, বরং ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যন্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ সংলগ্ন এলাকায় ভূমি অধিগ্রহণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কিত উপস্থাপন বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফসলের জমি যেন নষ্ট না হয় সেভাবেই কর্মসূচি গ্রহণ করেন। তার পথ অনুসরণ করে পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শুধু ইট-সুরকির স্থাপনা নির্মাণ নয়, বরং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে জনগণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

অপ্রয়োজনীয় ব্রিজ এবং বিলের পাশে সাগরপাড়ের মতো উঁচু বাঁধ নির্মাণ না করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের অপ্রয়োজনীয় ব্রিজ ও বাঁধ নদী ও বিলকে মেরে ফেলে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ