জাতীয়

হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী
হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান। সেখানেই তিনি নিজে ১০ টাকা মূল্যের বহির্বিভাগের রোগীর টিকিট কাটেন। এরপর চিকিৎসাসেবা নেন তিনি।

এর আগেও হাসপাতালে এভাবে চিকিৎসাসেবা নিয়েছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বছরের এপ্রিলে একইভাবে এখানে চোখের চিকিৎসা নিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে একইভাবে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ