জাতীয়

সব হারিয়ে বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: কাদের

সব হারিয়ে বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: কাদের
সব হারিয়ে বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব হারিয়ে বিএনপি এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তারা পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে পড়েছে। দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে বেড়াচ্ছে। দেশের বদনাম করছে। জনগণের প্রতি তাদের আর কোনো আস্থা নেই।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় জাতীয় পার্টির চলমান কোন্দল বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান হবেন, কে বিরোধী দলীয় নেতা হবেন সেটা জাতীয় পার্টির ব্যাপার। এখানে সরকার বা আওয়ামী লীগের কিছুই করার নেই। আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সভার উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ