জাতীয়

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আগুন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর পুরাতন মালপত্র রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কা‌শিমপুর ‌ডি‌বিএল ফায়ার সা‌র্ভি‌সের প‌রিদর্শক মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে কারাগারের ভিতরে মালপত্র রাখার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরাতন টি‌ভি, ফ্রিজসহ কিছু মালামাল পুড়ে যায়। বৈদ্যু‌তিক শর্টসা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হতে পারে বলে এই কর্মকর্তার ধারনা।

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ মে রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর ভেতর ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ