জাতীয়

জাপা‌য় সমঝোতা

রওশন বি‌রোধী দ‌লীয় নেতা, জিএম কা‌দের চেয়ারম্যান

রওশন বি‌রোধী দ‌লীয় নেতা, জিএম কা‌দের চেয়ারম্যান
রওশন বি‌রোধী দ‌লীয় নেতা, জিএম কা‌দের চেয়ারম্যান

রওশন এরশাদ হবেন সংসদে বিরোধী দলীয় নেতা, জি এম কাদের থাকবেন দলের চেয়ারম্যান হিসেবে। রবিবার সকালে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

রংপুর-৩ উপনির্বাচনে জাপার প্রার্থী কে হবেন, এ বিষয়ে জি এম কাদের ও মসিউর রহমান রাঙ্গাঁ পরে সিদ্ধান্ত নেবেন।

রবিবার দুপুরে সংসদে পার্লামেন্টারি পার্টির বৈঠক রয়েছে জাপার। সে সভার পর আজকে বিরোধী দলীয় নেতা নির্ধারণে স্পিকারকে চিঠি দিতে পারে জাপা।

নিজের লুকিয়ে থাকার বিষয়ে তিনি বলেন, ‘পরিবারে পিতামাতা যখন বিবাদে জড়ান, তখন সন্তানরা বিপদে পড়েন। দলে বড় ভাই হিসেবে আমি কিছুটা সরে পড়েছিলাম। তবে গত তিনদিনে আমি সর্বাত্মক চেষ্টা করে গতকালের বৈঠক আয়োজন করেছি। একটা বড় ধরণের ভাঙন থেকে জাপা রক্ষা পেয়েছে।’

আনিসুল ইসলাম মাহমুদ, ফখরুল ইমামদের শৃঙ্খলা ভাঙার অভিযোগে দল থেকে বহিষ্কারের কথা শোনা যাচ্ছিলো- এ বিষয়ে প্রশ্ন করা হলে রাঙ্গাঁ বলেন, এটা আর হচ্ছে না। এ বিষয়ে আর কোনো অগ্রগতি নেই।

এর আগের দিন রাজধানীর বারিধারা ক্লাবে সমঝোতার লক্ষ্যে রওশন এরশাদ ও জিএম কাদের বলয়ের কয়েক নেতা দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকে তারা একটি সমঝোতায় পৌঁছে।

এই সমঝোতা বৈঠকে জিএম কাদেরের পক্ষে ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

আর রওশন বলয়ের পক্ষে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি, এসএম ফয়সল চিশতি ও সেলিম ওসমান এমপি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ