জাতীয়

নির্বাচন ভবনের আগুন নিয়ন্ত্রণে, ইভিএম ক্ষয়ক্ষতির আশঙ্কা

নির্বাচন ভবনের আগুন নিয়ন্ত্রণে, ইভিএম ক্ষয়ক্ষতির আশঙ্কা
নির্বাচন ভবনের আগুন নিয়ন্ত্রণে, ইভিএম ক্ষয়ক্ষতির আশঙ্কা

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার রাত ১১টার দিকে ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ইভিএম মেশিনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, যে ফ্লোরে আগুন লেগেছে, সেখানে ইভিএম মেশিনসহ নির্বাচনে ব্যবহৃত মালামালের গোডাউন রয়েছে। সেখানে ইসির নিজস্ব কর্মকর্তা ছাড়া বহিরাগতদের যাওয়ার সুযোগ নেই। এটি সুরক্ষিত এলাকা। অগ্নিকাণ্ডে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, কিছু ইভিএমের ক্ষতি হতে পারে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১১টা ৬ মিনিটে নির্বাচন কমিশনের ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রয়ে ১২টি ইউনিট ছুটে যায় সেখানে। রাত ১২টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

প্রায় দুই বছর আগে পরিকল্পনা কমিশনের ক্যাম্পাস থেকে ইসি নতুন এই ভবনে আসে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ