জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনন্য উচ্চতায়: স্পিকার

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনন্য উচ্চতায়: স্পিকার
শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনন্য উচ্চতায়: স্পিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়, দারিদ্রের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে কমে এসেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরে ঐতিহাসিক গোর এ শহীদ ময়দানে এম আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র আয়োজিত জননেতা এম আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, যুগে যুগে পৃথিবীতে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে যারা নিজের চেয়ে দেশ ও জাতির কল্যাণের কথা অধিক গুরুত্বের সাথে চিন্তা করেন। মরহুম এম আব্দুর রহিম ছিলেন তেমনই একজন। তিনি দেশের জন্য ও এ অঞ্চলের গণমানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন। তিনি বলেন, এম আব্দুর রহিম ছিলেন শিক্ষানুরাগী আদর্শবান ব্যক্তিত্ব। সমাজ সেবায় তিনি রেখেছেন উজ্জ্বলতার স্বাক্ষর। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণেতা। এ আদর্শবান নেতা নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র এম আব্দুর রহিম তার আদর্শ, দেশপ্রেম ও সৎকর্মের মধ্যে দিয়ে গণমানুষের হৃদয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় অধিষ্ঠিত হয়েছেন। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তীকালে তাঁর অবদানের কথা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এসময় তিনি নতুন প্রজন্মকে এম আব্দুর রহিমের আদর্শ অনুসরণের আহবান জানান।

অনুষ্ঠানে এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি এডভোকেট আজিজল ইসলাম জুগলুর সভাপতিত্বে মরহুম এম আব্দুর রহিমের জেষ্ঠ্য পুত্র বিচারপতি এনায়েতুর রহিম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে এম আব্দুর রহিম এর কনিষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি এডভোকেট আজিজল ইসলাম জুগলু, কার্যকরী সভাপতি সফিকুল হক ছুটু, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ উপস্থিত ছিলেন।

পরে এম আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন স্পিকার। এর আগে দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দিনাজপুরে পৌঁছে জননেতা এম আব্দুর রহিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং এম আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাতে অংশ নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ