জাতীয়

অন্যায়-অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

অন্যায়-অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের
অন্যায়-অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। অন্যায়-অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না।

গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অনিয়ম-দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে। বাংলাদেশের অন্য কোন ছাত্র সংগঠনে এ ধরনের ব্যবস্থা গ্রহনের নজির নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন। তারা আগামীতে একটি সুষ্ঠু সুন্দর সম্মেলন করার জন্য প্রস্তুতি নিবেন।

জাতীয় সম্মেলন করতে আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের কিছু জেলায়, উপজেলা ও ইউনিয়নের সম্মেলন বাকি আছে। এই সময়ের মধ্যে এসব সম্মেলন সম্পন্ন করা হবে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ১৭৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এই নোটিশের জবাব পাওয়া পর বিদ্রোহী প্রার্থীদের যারা মদদ দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুলতা ফ্লাইওভার উদ্বোধন করবেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ৩৭৫ কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে ভুলতা চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। জনদুর্ভোগ কমানোর জন্য এবং যানজট নিরসনে ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনের কাজের ফিজিবিলিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অচিরেই ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে রূপান্তরের কাজ শুরু করা হবে। এই সড়কের চার লেনের কাজ সম্পন্ন হলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট থাকবে না।

পরিদর্শন কালে ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক গোলাম হায়দার রিয়াজ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম মমো প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ