জাতীয়

দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ আহ্বান বিএনপির স্থায়ী কমিটির

দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ আহ্বান বিএনপির স্থায়ী কমিটির
দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ আহ্বান বিএনপির স্থায়ী কমিটির

দুর্নীতির দায় নিয়ে এই সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গোটা দেশে এখন একটাই মাত্র আলোচনা—সেটি হচ্ছে ক্যাসিনো-জুয়া। সারাদেশে বলা হচ্ছে যে, ঢাকার বাইরেও এই জুয়া চলছে। এই সরকারের আমলে এটা প্রচণ্ড রকমে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার প্রধান কারণটা হচ্ছে তাদের নিয়ন্ত্রণ নেই কোথাও।

গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্থায়ী কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর যাদের ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখল করা হয়েছে এখন তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।

ফখরুল আরো বলেন, শুক্রবার বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করেছেন। তারা বলছেন, ম্যাডাম অত্যন্ত অসুস্থ। তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। গত ১৭ মাসে তার শরীরের অবস্থা সবেচেয়ে খারাপ যাচ্ছে।

তিনি নিজে কোনো কিছুই করতে পারছেন না। ম্যাডাম অত্যন্ত অসুস্থ হওয়ার কারণেও তার পছন্দমতো হাসপাতালে চিকিত্সা নিতে দেয়া হচ্ছে না। সরকার জেনেশুনেই তার মুক্তি বিলম্ব করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ