জাতীয়

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মমতার টুইট

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মমতার টুইট
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মমতার টুইট

গেল শনিবার ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। বিশেষ দিনটিতে অসংখ্য শুভাকাঙ্ক্ষী-গুনগ্রাহীর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভকামনা। সোশ্যাল মিডিয়া টুইটারে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তার টুইটটি এরকম-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ মৈত্রী আরও দৃঢ় হোক, এ কামনা করি।

জন্মদিন উপলক্ষে এদিন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বায়তুল মোকাররমে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়। বিভিন্ন আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার জন্মদিন উদযাপনে করে।

সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিময়িং'র তরফে শেখ হাসিনার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। চীনা দূতাবাসের কর্মকর্তা ইউ প্যাং'র নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন।

এখন জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেখ হাসিনা। তাই তার পক্ষে ফুল গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও প্রটোকল অফিসার খুরশিদ আলম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ