জাতীয়

জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার: সাক্ষাৎ শেষে বোন সেলিমা

জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার: সাক্ষাৎ শেষে বোন সেলিমা
জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার: সাক্ষাৎ শেষে বোন সেলিমা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার দেখা করেছেন তার স্বজনরা। বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) দেখা করে বেরিয়ে তার মেজো বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা দরকার।

বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে গিয়ে বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ৬ সদস্য সাক্ষাৎ করেন। এর মধ্যে ছিলেন- খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতিমা, ছেলে অভিক ইস্কান্দার ও অরিক ইস্কান্দার। তারা খালেদা জিয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার ও ফল নিয়ে যান।

চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া সুস্থ আছেন-সাংবাদিকদের এমন কথায় সেলিমা ইসলাম বলেন, ‘সব মিথ্যা কথা। আমরা তো এখনই দেখে আসলাম, তিনি কী অবস্থায় আছেন।’ তাকে বিদেশে নেয়ার বিষয়ে জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, সরকার যদি চায় তাহলেই তো তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের কিছু বলেননি।

এর আগে ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে দেখা করেন। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে ৬১২ নম্বর কেবিনে রাখা হয়েছে তাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ