জাতীয়

মন্ত্রী হলে তিনি কি এ কথা বলতেন: মেনন প্রসঙ্গে ওবায়দুল কাদের

মন্ত্রী হলে তিনি কি এ কথা বলতেন: মেনন প্রসঙ্গে ওবায়দুল কাদের
মন্ত্রী হলে তিনি কি এ কথা বলতেন: মেনন প্রসঙ্গে ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এত পরে এসে রাশেদ খান মেনন এমন বক্তব্য দেয়ায় উষ্মা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি প্রশ্ন তোলেন- মন্ত্রী হলে রাশেদ খান মেনন কি এ কথা বলতেন। রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে তার সঙ্গে কোনো আলাপ হয়নি। তিনি কী বলেছেন, সেটা মিস কোটেড (ভুল উদ্ধৃতি) হয়েছে কি না, সেটাও জানার বিষয় আছে। তার কাছ থেকে জানা দরকার। আর যদি তিনি বলেই থাকেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে- এত দিন পরে কেন? এই সময়ে কেন? নির্বাচনটা তো অনেক আগেই হয়ে গেছে। আমার আরেকটা প্রশ্ন সবিনয়ে, উনি একজন সিনিয়র লিডার- মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন? আর কোনো কিছু বলতে চাই না।

রাশেদ খান মেননের কাছে আনুষ্ঠানিকভাবে তার বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হবে কি না- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, তার কাছে আমরা জানতে চাইব। রাশেদ খান মেননের নাম ক্যাসিনো ক্লাবের সঙ্গে জড়িত হওয়ার আক্ষেপ থেকে এ ধরনের কথা বলেছেন কি না, এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেটা তাকে জিজ্ঞাসা করুন। তিনি ক্যাসিনো-কাণ্ডের সময় কেন এ কথা বললেন? এর আগে বললেন না কেন? যখন ইলেকশন হল, ইলেকশনের পরে তো বলতে পারতেন। আমি ওই প্রসঙ্গে যাব না। এ বক্তব্যে রাশেদ খান মেনন শপথ ভেঙেছেন কি না- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এ প্রশ্নটা তাকে করুন। প্রসঙ্গত, শনিবার বরিশালে এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য নুসরাত তামান্না নিজের পরীক্ষা অন্যকে দিয়ে দিয়েছেন- এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি আমি জাতীয় দৈনিকগুলোয় দেখেছি। বিষয়টা নিয়ে এখনও দলীয় বা সরকারিভাবে আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা আলাপ করব। নেত্রীর সঙ্গে আলাপ করে পরে বিষয়টা জানাব।

গণভবনে প্রধানমন্ত্রী যুবলীগ নেতাদের ডেকেছেন, চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে ডাকা হয়নি- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা যুবলীগের জেনারেল সেক্রেটারিকে জিজ্ঞাসা করুন। আমি তো আওয়ামী লীগের অফিসে কাউকে ডাকিনি। গণভবনে যাকে ডাকা হবে, এটা প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে কাউকে ডাকা হবে না। যুবলীগ জেনারেল সেক্রেটারি জানেন কাকে ডাকা হয়েছে, তারা নিশ্চয়ই একটা তালিকা দিয়েছেন সেখানে। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, বিষয়টা জানি না।

যুবলীগের নেতৃত্বে কারা আসবেন, বয়স কত হবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমার কোনো প্রেডিকশন এই মুহূর্তে নেই। এটা যুবলীগ ঠিক করবে। গ্রেফতার হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব আওয়ামী লীগের এক নেতার সন্তানতুল্য পরিচয় দেন, তার প্রশ্রয়েই ত্রাসের রাজত্ব কায়েম করে কোটি কোটি টাকা বানাচ্ছেন- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসা করুন, তিনি ভালো বলতে পারবেন।

সূত্রঃ যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ