জাতীয়

দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশ করল ভারত

দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশ করল ভারত
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশ করল ভারত

দক্ষিণ আফ্রিকাকে খড়কুটোর মতো উড়িয়ে দিল ভারত। রাঁচি টেস্টে তাদের এক ইনিংস এবং ২০২ রানে হারিয়েছেন কোহলিরা। এতে হেলায় তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রোটিয়াদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলেন তারা।

দুর্দান্ত এ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান আরও মজবুত হলো। ২৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেন তারা।

ভারতের ৯ উইকেটে ৪৯৭ রানের জবাবে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসেও সেই পুনরাবৃত্তি। ৮ উইকেটে ১৩২ রান তুলে তৃতীয় দিন শেষ করেন তারা।

ফলে চতুর্থ দিনে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ভারতের। এ দিন খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই ম্যাচের ফয়সালা হয়ে যায়। ১৩৩ রানে সফরকারীদের গুঁড়িয়ে দেন স্বাগতিকরা।

এ নিয়ে কোহলির নেতৃত্বে ঘরের মাঠে টানা ১১ টেস্ট সিরিজ জিতল ভারত। আর দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ধবলধোলাই করল টিম ইন্ডিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ