জাতীয়

আ.লীগ স্বাধীনতা কেড়ে নিয়েছে: আমির খসরু

আ.লীগ স্বাধীনতা কেড়ে নিয়েছে: আমির খসরু
আ.লীগ স্বাধীনতা কেড়ে নিয়েছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যে সমস্ত কারণে বাংলাদেশে স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ তার সব কেড়ে নিয়েছে। কিন্তু সবকিছু ফেরত দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন, বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, আইনের শাসন ফিরিয়ে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে বাংলাদেশী জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন জীবন দিয়েছেন।’

রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ৭ নভেম্বর `জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পরে মনে হচ্ছে এখন নতুন প্রজন্মকে নিয়ে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা যে সকল জায়গায় ব্যর্থ হয়েছেন শহীদ জিয়াউর রহমান সেই সকল জায়গায় সফল হয়েছেন। আওয়ামীলীগ প্রতিনিয়ত নতুন ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করছেন। অন্যদিকে প্রতিহিংসার কারণে আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করতে হবে। এর জন্য প্রয়োজনে রাস্তায় নামতে হবে।

সূত্র ও ছবিঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ