জাতীয়

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনকে অপসারণ: আইনমন্ত্রী

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনকে অপসারণ: আইনমন্ত্রী
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনকে অপসারণ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।' সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'তিনি (তুরিন আফরোজ) অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। সেখানে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার গলা (কণ্ঠস্বর) প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।'

এর আগে, ২০১৩ সালে ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে যোগ দেন প্রসিকিউটর তুরিন আফরোজ। গোলাম আযমসহ গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন তিনি। তার বিরুদ্ধে মা-ভাইয়ের জমি দখলেরও অভিযোগ রয়েছে। প্রায় দেড় বছর ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক যুদ্ধাপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে গোপনে বৈঠকের অভিযোগে প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে তদন্ত চলছিল।

অবশেষে সোমবার তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ