জাতীয়

পীরগঞ্জ উপজেলা আ'লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হলেন জয়

পীরগঞ্জ উপজেলা আ'লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হলেন জয়
পীরগঞ্জ উপজেলা আ'লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হলেন জয়

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটরা তাকে এ সদস্য নির্বাচিত করেন।

সম্মেলনে অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রাঙ্গার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন ও জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।

এর আগে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি ডেলিগেট ও কাউন্সিলররা ব্যালটের মাধ্যমে প্রয়াত মোতাহারুল হক বাবলুকে সভাপতি ও তাজিমুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন। মোতাহারুল হক বাবলুর মৃত্যুতে সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান সরকার রাঙ্গা ভারপ্রাপ্ত সভাপতি হন।

খবর: বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ