জাতীয়

নিহত প্রত্যেকের পরিবার মন্ত্রণালয় থেকে পাবে এক লাখ টাকা: রেলমন্ত্রী

নিহত প্রত্যেকের পরিবার মন্ত্রণালয় থেকে পাবে এক লাখ টাকা: রেলমন্ত্রী
নিহত প্রত্যেকের পরিবার মন্ত্রণালয় থেকে পাবে এক লাখ টাকা: রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার সকাল পৌনে ১১টায় তিনি ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় রেলমন্ত্রী বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেবে রেল মন্ত্রণালয়। এছাড়া তাদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে জেলা প্রশাসন।

তিনি আরও বলেন, তূর্ণা নিশীথার লোকো মাস্টারের (চালক) ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ওই ট্রেনের লোকো মাস্টার ও সহকারী লোকো মাস্টারকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে বিভাগ গঠন করেছে চারটি তদন্ত কমিটি এবং জেলা প্রশাসক একটি।

সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ