জাতীয়

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বেলা ১১টায়

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বেলা ১১টায়
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বেলা ১১টায়

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ শনিবার। এবার স্বেচ্ছাসেবক লীগেও আসছে নতুন নেতৃত্ব।

বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন।

বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

একই সঙ্গে ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম।

স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ জন্য তাদের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি। আগামীর নেতৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তারা সভাপতি-সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করবেন। এ ছাড়া দলীয়প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। সবদিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ১৯৯৪ সালে যে লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণে অনেকটাই ব্যর্থ ছিলেন বর্তমান কমিটির শীর্ষ নেতারা। নিজেদের আখের গোছাতেই বেশি ব্যস্ত ছিলেন তারা। যে কারণে সম্মেলনের আগমুহূর্তে সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সম্মেলনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

এবারের সম্মেলনে ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার। সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি অব্যাহতি পাওয়া সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে।

এর আগে ১১ নভেম্বর ঢাকা দক্ষিণ এবং ১২ নভেম্বর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে এখনও কোনো কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

আজ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওই দুটি কমিটির শীর্ষ চারটি পদে কারা নেতৃত্বে আসছেন সে ঘোষণা আসবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭১ জনের নাম প্রস্তাব করেছেন কাউন্সিলররা। এর মধ্যে উত্তরে ১১ জন সভাপতি ও ১৮ জন সাধারণ সম্পাদক এবং দক্ষিণে ১৪ জন সভাপতি ও ২৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ