জাতীয়

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের অন্যতম সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবহিকতায় উদ্বোধনী পর্ব শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব পাবে বর্তমান সরকারের অন্যতম সহযোগী এ সংগঠনটি। একই সঙ্গে ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

এর আগে শনিবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে মিছিল নিয়ে তাদের আসতে দেখা যায়।

এবারের সম্মেলনে ১৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়াও অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার।বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্মেলন করা হবে। সম্মেলন সফল করতে ১৩টি উপ কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষথেকে ইতিমধ্যে জানানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ১১ নভেম্বর ঢাকা দক্ষিণ এবং ১২ নভেম্বর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে এখনও কোনো কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। আজ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওই দুটি কমিটির শীর্ষ চারটি পদে কারা নেতৃত্বে আসছেন সে ঘোষণা আসবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ