জাতীয়

ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি প্রকাশ করতে বিএনপির চিঠি

ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি প্রকাশ করতে বিএনপির চিঠি
ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি প্রকাশ করতে বিএনপির চিঠি

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আজ বিএনপির পক্ষ থেকে চিঠি পাঠানো হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়ে বলেন, ‘দলের সিনিয়র নেতারা চিঠির বিষয়টি চূড়ান্ত করেছেন। বিএনপির দুই জন যুগ্ম মহাসচিব আজ চিঠি নিয়ে যাবেন।’

রবিবার (১৭ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবীর খোকন প্রধানমন্ত্রীর অফিসে যাওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন, তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমাদের পক্ষ হতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে। দুই-একদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর অফিসে চিঠিটি পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ