জাতীয়

লবণ নিয়ে গুজব ছড়ালে আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে লবণ ও চালের কোন সংকট নাই। গুজব ছড়িয়ে লবণের দাম বৃদ্ধির চক্রান্তকারীদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে লবণ ও চালের কোন সংকট নেই। গুজব ছড়িয়ে লবণের দাম বৃদ্ধির চক্রান্তকারীদের আইনের আওতায় আনা হবে। গুজন সৃষ্টি করে যারা সংকট সৃষ্টি করছে তাদের নজরদারিতে রাখা হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা সংকট সৃষ্টি করছে তাদের নজরদারিতে রাখা হয়েছে। পিয়াজের পর এবার লবন নিয়ে পরিকল্পিত ভাবে গুজব ছড়াচ্ছে অসাধু ও কুচক্রী একটি মহল। দেশে কোথাও লবণের কোন ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণ লবণ মজুদ আছে।

তিনি বলেন, চক্রান্তকারীরা চালের দামও বৃদ্ধির চেষ্টা করছে। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। গুজব ছড়িয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এরা আবার মধ্যবর্তী নির্বাচন চায়। এটি তাদের মামার বাড়ির আবদার।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার ও মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ