জাতীয়

একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার: ফখরুল

একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার: ফখরুল
একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার: ফখরুল

সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিয়ে অভিনব পদ্ধতিতে ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলন।

ফখরুল বলেন, এই সরকার চায়না খালেদা জিয়া জেল থেকে বের হোক। তারা কৌশলে খালাদে জিয়াকে আটক করে রেখেছে যে মামলায় খালোদা জিয়াকে আটক করে রাখা হয়েছে তা সাজানো একটি মামলা। এই মামলায় খালেজা জিয়ার জামিন পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া একজন জনপ্রিয় নেতা দাবি করে ফখরুল বলেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রেখে ভুল কাজ করছে। যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতো তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে সেটি কাটিয়ে উঠতে পাড়তো। সরকার যদি খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা শুরু করেন তাহলে এই সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে।

মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিয়ে অভিনব পদ্ধতিতে ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে পড়েছে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজনসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ