জাতীয়

পদ্মা সেতুর ২৫৫০ মিটার দৃশ্যমান হচ্ছে আজ

পদ্মা সেতুর ২৫৫০ মিটার দৃশ্যমান হচ্ছে আজ
পদ্মা সেতুর ২৫৫০ মিটার দৃশ্যমান হচ্ছে আজ

পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসতে যাচ্ছে আজ। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে পদ্মা সেতুতে ১৭তম স্প্যান ‘৪ডি’ বসানো হবে।

মঙ্গলবার সকালে স্প্যানটি ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর বসানো হবে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর ২ হাজার ৫৫০ মিটার (২ দশমিক ৫৫ কিলোমিটার) পথ।

১৬তম স্প্যান বসানোর মাত্র সাত দিনের মাথায় বসতে চলেছে এই স্প্যান।

শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে সকাল থেকেই শুরু হয়েছে ২২ ও ২৩ নম্বর পিলারে স্প্যান বসানোর কার্যক্রম। আবহাওয়া অনুকূলে থাকলে বেলা ১টার মধ্যেই স্প্যান বসানো সম্ভব হবে বলে আশাবাদী প্রকৌশলীরা।

জানা গেছে, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয়, ১৩ এপ্রিল চতুর্থ, ২৯ জুন পঞ্চম, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ষষ্ঠ, ২০ ফেব্রুয়ারি সপ্তম, ২০ মার্চ অষ্টম, ১৮ এপ্রিল নবম স্প্যান বসানো হয়।

প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

এ স্প্যান বসানোর বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেয়ান আবদুল কাদের জানান, আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে স্প্যানটি স্থায়ীভাবে বসানো হবে। ‘৪ডি’ স্প্যান বসানোর কাজ সকাল থেকে শুরু হয়েছে। স্প্যানটি বর্তমানে পদ্মার চরে প্লাটফরমে রাখা আছে।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, আজ মঙ্গলবার পদ্মা সেতুর ১৭তম স্প্যানটি বসানো হচ্ছে। স্প্যানটি বর্তমানে পদ্মার চরে প্লাটফরমে রাখা আছে।

চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ