জাতীয়

১১ দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট

১১ দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট
১১ দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট

নৌযান শ্রমিকরা ১১ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছেন। শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে ২০ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে ২৯ নভেম্বরের মধ্যে সব দাবি বাস্তবায়নে সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নৌযান শ্রমিকেরা। এসব দাবির মধ্যে ছিল বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা।

বেঁধে দেয়া সময় (আলটিমেটাম) শেষ হওয়ায় শুক্রবার শীতলক্ষ্যা নদীর তীরে মানববন্ধন কর্মসূচি থেকে কর্মবিরতির ডাক দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার।

নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সরদার আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন প্রমুখ।

ঘোষিত ১১ দফা দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- নৌযান শ্রমিক ও কর্মচারীদের খোরাকি ভাতা ফ্রি, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, মাস্টার ড্রাইভারশিপ পরীক্ষায় ও ডিপিডিসি প্রশিক্ষণ কেন্দ্রের সব অনিয়ম বন্ধ, কোর্স চলাকালে শ্রমিকদের ছুটি বাধ্যতামূলক, শ্রমিকদের চিকিৎসার জন্য চিকিৎসালয়, মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ, বিভিন্ন স্থানে

চাঁদাবাজি বন্ধ, কর্মস্থলে দুর্ঘটনায় নৌ শ্রমিকের মৃত্যু হলে ১২ লাখ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ দেয়।

তাছাড়া ভারতগামী শ্রমিকদের লোকাল এজেন্টের মাধ্যমে ল্যান্ডিং পাস সার্ভিস ভিসা ও জাহাজের ফ্রিজিং ব্যবস্থা না থাকায় সুবিধা মতো স্থানে বাজার ও অন্যান্য কাজের জন্য আলাদা নৌকার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ