জাতীয়

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলা

প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতার

প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতার
প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতার

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

তার সঙ্গে দলটির আরও দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি বলেন, ‘মঙ্গলবার রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমর্থক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মঙ্গলবার হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ তাদের সরাতে টিয়ারশেল ছুড়লে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। বিএনপির সমর্থকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করেন।

এ ঘটনায় ওই দিনই সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের অভিযোগে শাহবাগ থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার হাইকোর্ট এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেফতার করে পুলিশ। তবে ওই দিনই তারা জামিন পান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ